সুপর্ণা দে, ১৯.০২.২৪ সময়ঃ ০৩.৪০
দিন দর্পণ ডিজিটাল ডেস্কঃ কলকাতা পুলিশের জালে উত্তর কলকাতার দুই কুখ্যাত দুষ্কৃতী ‘খরগোশ’ ওরফে কার্তিক সোনকার এবং তার সাগরেদ ‘চ্যাপ্টা’ ওরফে অমিত সিং৷ লাল বাজারের গুণ্ডা দমন শাখা গ্রেফতার করেছে তাদের৷ দেশে বেজে গিয়েছে ভোট উত্সবের বাদ্য৷ শুধু নির্বাচন কমিশনের নির্ঘন্ট প্রকাশ করা বাকি৷ তাই রাজ্যে আইনশৃঙ্খলাকে একটু কড়াকড়ি তো করা হবেই৷ আর তাতেই গ্রেফতার হল এই দুই অভিযুক্ত৷
উল্লেখ্য, কয়েকদিন আগেই নগরপাল বিনীত গোয়েল গোয়েন্দা বিভাগকে কুখ্যাত দুষ্কৃতীদের উপর নজরদারি চালাতে বলেছিলেন৷ সেই মতো উত্তর কলকাতায় একটি গোপন অভিযান চালায় লালবাজারের গুন্ডা দমন শাখার গোয়েন্দারা৷ সেই অভিযানেই ‘খরগোশ’ ও ‘চ্যাপ্টা’কে গ্রেফতার করা হয়েছে৷ ধৃত ‘খরগোশ’ এবং ‘চ্যাপ্টা’র বিরুদ্ধে তোলাবাজি, অপহরণ, খুনের চেষ্টা ও মারধরের বহু অভিযোগ রয়েছে বিভিন্ন থানায়৷ এই দু’জনের কাছ থেকে একাধিক আগ্নেয়াস্ত্র, কার্তুজ-সহ বেশ কয়েকটি মোবাইল ফোন ও সিম কার্ড বাজেয়াপ্ত করেছে পুলিশ৷
জানা গিয়েছে, পুলিশ এই দুই দুষ্কৃতীকে রবীন্দ্র সরণি এলাকায় বাইকে করে ঘুরছিল, সেই সময় গ্রেফতার করা হয়৷
