সুপর্ণা দে, ১৯.০২.২৪ সময়ঃ ০৫.৪৫
দিন দর্পণ ডিজিটাল ডেস্কঃ এবার আধার কার্ড বাতিলের ইস্যুতে হস্তক্ষেপ করলেন মমতা বন্দ্যোপাধ্যায়৷ বাংলার মানুষকে যাতে হয়রানির শিকার না হতে হয় তার জন্য একটি পোর্টাল চালু করলেন তিনি৷
সোমবার নবান্নে আধার ইস্যু নিয়ে সাংবাদিক বৈঠক করেন তিনি৷ সেখানে তিনি জানান, আগামিকাল থেকে এই সমস্যা সমাধানে একটি পোর্টাল চালু করছে রাজ্য সরকার৷ সবাই যেন ভয় না পেয়ে সরাসরি সরকারের কাছে আসে৷ প্রয়োজনে আলাদা কার্ড দেওয়া হবে। পাশাপাশি তিনি বলেন, যাঁদের ‘‘আধার কার্ড বাতিল হয়েছে, তারা দ্রুত এই গ্রিভান্স পোর্টালে নাম লেখান৷ আপনাদের সাহায্য করবো আমরা৷ কোনোভাবেই আপনাদের লক্ষ্মীর ভান্ডার, রেশন বন্ধ হবে না। কিছু অসুবিধা ব্যাংকের ক্ষেত্রে হতে পারে। কাটিয়ে ওঠার চেষ্টা করব আমরা।’’ প্রয়োজনে আধার বাতিল প্রসঙ্গে ভারতের নির্বাচন কমিশনেও দল পাঠাবেন তিনি। মুখ্যমন্ত্রী এদিন কেন্দ্রের এই পদক্ষেপের মধ্যেই এনআরসির ছায়া দেখছেন বলে জানিয়েছেন। তাঁর কথায়, ‘‘বাংলায় এনআরসি হতে দেব না। কোনোভাবেই বাংলায় ডিটেনশন ক্যাম্প তৈরি হবে না।’’
