মঞ্জুর মোল্লা, ১৭.০২.২৪ সময়ঃ ০৩.২১
দিন দর্পণ ডিজিটাল ডেস্কঃ সময়ের পরিবর্তনে পাল্টে যাচ্ছে সব কিছু। অরণ্য ছেড়ে মানুষের সঙ্গে বন্ধুত্ব করেছে অতি চালাক শিয়াল। কথায় আছে, বনের পশু পোষ মানে না। এখন মানুষের ভালোবাসার কাছে হার মেনেছে বনের শিয়াল। শিয়ালকে পোষ মানিয়েছে মানুষ। নদীয়ার কল্যাণী পৌরসভার ২ নম্বর ওয়ার্ডের বিস্তীর্ণ এলাকা দিয়ে ঘুরে বেড়ায় এই শিয়াল ছানাটি। আবার চিরশত্রু কুকুরের সঙ্গেই ছোটবেলা থেকে খেলাধুলা করে বড় হচ্ছে শিয়াল ছানাটি।
তবে গ্রাম বাংলায় এখন শিয়ালের আনাগোনা দিন দিন বিলুপ্তর মুখে। বন্যপ্রাণী সংরক্ষণ আইন অনুযায়ী কোন বন্যপ্রাণীকে আটকে রাখা যায়না। তাই স্থানীয় মানুষেরা শিয়াল টিকে আটকে না রেখে ছাড়া অবস্থাই প্রতিনিয়ত খাবার দেয়, কখনো বিস্কুট কখনো আবার মন পছন্দ খাবার। আর তাতেই খুশি শিয়াল ছানা। বিস্কুট ও মাংস খেতে বড়ো ভালোবাসে শাবক শিয়াল ছানাটি। কিন্তু অবাক করা কাণ্ড এই শিয়াল ছানাটিকে রাতের অন্ধকারে দেখা যায় না। দিনের বেলাতেই লোকালয়ে ঘুরে বেড়াতে ভালোবাসে। প্রত্যেকের ডাকে ছুটে আসে শিয়াল ছানাটি। কথায় বলে শিয়াল নাকি অতি চালাক, তাহলে কি ক্ষুদার্থ মেটাতেই শিয়ালের এই চালাকি, নাকি সত্যি পরিবেশের ভারসাম্যর সাথে মানিয়ে নিতে চাইছে নিজেই।
