BSF- বিএসএফের গাড়ি ধাক্কায় মৃত্যু ৭ বছরের মেয়ের


সুপর্ণা দে, ১৭.০২.২৪ সময়ঃ ০৩.০২

দিন দর্পণ ডিজিটাল ডেস্কঃ বিএসএফের গাড়ির ধাক্কায় সাত বছরের শিশুকন্যার মৃত্যু ঘিরে উত্তেজনা ছড়ালো নদিয়ার চাপড়ার হৃদয়পুর সীমান্ত এলাকায়৷ মৃতের নাম আরোহী সিংহ হাজারী৷ মৃতের মা বিএসএফের কর্মী৷ নাম রিংকু সিংহ হাজারী৷ বিএসএফের ৮২ নম্বর ব্যাটালিয়নে কর্মরত তিনি৷

শুক্রবার রাতে ঘটনাটি ঘটেছে৷ মৃতের পরিবারের তরফে চাপড়া থানায় অভিযোগ দায়ের করা হয়েছে  পুলিশ তদন্ত শুরু করেছে৷ এই নিয়ে বিএসএফের তরফে কারও কোনও বক্তব্য পাওয়া যায়নি৷

মৃতের পরিবারের তরফে জানা গিয়েছে, শুক্রবার রাতে ঠাকুমার সঙ্গে সরস্বতী ঠাকুর দেখতে বেরিয়েছিল আরোহী সিংহ হাজারী নামে ওই শিশুকন্যা৷ সেই সময় চাপড়ায় রাজ্য সড়কে উলটোদিক থেকে বিএসএফের গাড়ি আসছিল৷ সেই গাড়িটি ধাক্কা মারে ওই শিশুকে৷

এনিয়ে মৃত আরোহীর বাবা অমিতাভ সিংহ হাজারী বলেন,  ‘‘বিএসএফের গাড়ির চালক মদ্যপ অবস্থায় ছিল। সেই কারণেই তার গতি নিয়ন্ত্রণে ছিল না। আমরা চাইছি এর পূর্ণাঙ্গ তদন্ত হোক ও উপযুক্ত শাস্তি দেওয়া হোক ওই গাড়ির চালককে।’’ মৃতের পরিবারের তরফে লিখিত অভিযোগের ভিত্তিতে তদন্ত শুরু করেছে চাপড়া থানার পুলিশ।


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *