SARASWATI PUJO- দিন দর্পণ খবরের জেরে সম্মান পেলেন শিল্পী গৌতম সাহা


গোপাল সুন্দর বিশ্বাস, ১৬.০২.২৪ সময়ঃ ০১.৫২

দিন দর্পণ ডিজিটাল ডেস্কঃ কাঠ পেন্সিলের ওপর মাটি দিয়ে ৮ মিলিমিটারের সরস্বতী ঠাকুর বানিয়ে নজরে এসেছিলেন নবদ্বীপের অঙ্কন শিল্পী গৌতম সাহা। দিন দর্পন ডিজিটালে প্রথম প্রকাশিত হয় খবরটি। আর সেই খবরের জেরেই সকলের কাছে পৌঁছে যায় শিল্পীর কৃতিত্ব। এরপর শিল্পীকে সম্মান জানানোর চিন্তা ভাবনা করে নবদ্বীপের গানতলা ইয়ং স্টাফ ক্লাবের সদস্যরা। এই বছর এই ক্লাবের পুজো ৩০ তম বর্ষে পদার্পণ করল। এই বছর তাদের থিম ছিলো বাগদেবীর রথ।

মণ্ডপ তৈরীতে ব্যবহার করা হয়েছে বাঁশ, কাপড়, ফোম, থার্মোকল, কাপড় ও প্লাস্টিকের ফুল, রং সহ আরও রকমারি সামগ্রী। থিমের সঙ্গে সামঞ্জস্য রেখে আনা হয়েছিলো প্রতিমাকেও। রং বেরঙের আলোর রোশনাইয়ে মণ্ডপ হয়ে উঠেছিলো আকর্ষণীয়।

শিক্ষা, সংস্কৃতি এবং বাচিক শিল্পের দেবী হলেন সরস্বতী। তাই প্রশ্ন যেখানে শিল্প। তখন সেখানে শিল্পীকে সম্মান না জানালে হয়তো অসম্পূর্ণ থেকে যায় অনুষ্ঠান।

তবে এই প্রথম নয়, এর আগেও শিল্পী গৌতম পাল চাল, ডাল, গম, দেশলাই কাঠির ওপর নানা রকম দেব দেবী ও মণীশীর মূর্তি তৈরী করে সকলকে তাক লাগিয়ে দিয়েছিলেন।

গৌতম বাবু পেশায় একজন অঙ্কন শিল্পী। তাঁর বাড়ির সদস্যরাও শিক্ষা সংস্কৃতির সঙ্গে যুক্ত। এই সম্মান পেয়ে অভিভূত তিনি। এই সম্মান তাঁর দায়িত্বকে আরও যেন বাড়িয়ে দিলো। আগামী দিনে তিনি আরও এমন দৃষ্টান্ত স্থাপন করবেন বলে জানিয়েছেন।


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *