কুহেলী দেবনাথ, ১৬.০২.২৪ সময়ঃ ০৪.০৩
দিন দর্পণ ডিজিটাল ডেস্কঃ রাতের অন্ধকারে হঠাৎই আগুন লেগে পুড়ে ছারখার হয়ে গেল একটা ঘর। ঘটনাটি নদীয়ার শান্তিপুর থানা এলাকার বের পাড়ার। জানা যায়, ওই পরিবারের সদস্য স্বপন সরকার বাড়িতে ছিলেন না, তবে বাড়িতে অন্যান্য সদস্যরা ছিলেন। রাতে তারা লক্ষ্য করে ঘরে দাউ দাউ করে আগুন জ্বলছে। এরপর তাদের চিতকারে ছুটে আসে প্রতিবেশীরা। বালতি দিয়ে জল ঢেলে আগুন নেভানোর চেষ্টা করে। খবর পেতেই বাড়িতে ছুটে আসে স্বপন সরকার। তিনি জানান তার বিছানা, আসবাব পত্র, প্রয়োজনীয় কাগজপত্র সহ সব কিছুই পুড়ে ছারখার হয়ে গিয়েছে। এরপর দমকল কর্মীরা এসে আগুন নেভায়। পরিবারের দাবি, ঘরে যদি কেউ থাকতো তাহলে বড়সড় দুর্ঘটনা ঘটতে পারতো। দমকল বাহিনীর কর্মীদের প্রাথমিক অনুমান, শর্টসার্কিট থেকে হয়তো আগুন লাগতে পারে। তবে কি কারনে এইভাবে আগুন লাগলো তা এখনো পর্যন্ত স্পষ্ট নয়। স্বভাবতই এই ঘটনায় রীতিমত চাঞ্চল ছড়িয়ে পড়ে এলাকায়।
