আশিক এলাহি, ১৬.০২.২৪ সময়ঃ ০৪.৩৬
দিন দর্পণ ডিজিটাল ডেস্কঃ সন্দেশখালি নিয়ে বিজেপির সর্বভারতীয় সভাপতি জগত্ প্রকাশ নাড্ডা বৃহস্পতিবারই ঘোষণা করেছিলেন কেন্দ্রীয় দল পাঠানোর কথা৷ সেই মতো ২৪ ঘণ্টা না কাটতে কাটতে রাজ্যে হাজির ৬ সদস্যের প্রতিনিধি দলের সদস্যরা৷ সঙ্গে ছিলেন বিজেপি বিধায়িকা অগ্নিমিত্রা পল৷ কিন্তু রামপুর থেকেই ফিরে যেতে হয় এই উচ্চস্তরীয় ফ্যাক্ট ফাইন্ডিং কমিটিকে৷ এরপর তারা রাজ্যপাল বোসের সঙ্গে দেখা করার জন্য চলে যান৷
এদিন প্রথমে তারা ঘটনাস্থলে যাওয়ার জন্য অনেক কাকুতি মিনতি করে রাজ্য পুলিশের কাছে৷ পরে তাঁরা রাস্তায় বসে অবস্থান বিক্ষোভও করেন৷ এদিন অগ্নিমিত্রা পল জানান, ভিডিও কলে গ্রামের মহিলাদের সঙ্গে কথা হয়েছে৷
জানা গিয়েছে, শুক্রবার সকাল ৯টা নাগাদ এক বেসরকারি হোটেল থেকে সন্দেশখালির উদ্দেশ্যে রওনা দেয় ঐ দল৷ বিজেপি সভাপতি জে পি নাড্ডা গঠিত ওই দলে রয়েছেন কেন্দ্রীয় মন্ত্রী অন্নপূর্ণা দেবী, কেন্দ্রীয় মন্ত্রী প্রতিমা ভৌমিক, সাংসদ সুনীতা দুগ্গল, সাংসদ কবিতা পাতিদার, বিজেপি সাংসদ সঙ্গীতা যাদব ও রাজ্যসভা সাংসদ বৃজলাল৷ এদিন তাঁদের সঙ্গেই ছিলেন দক্ষিণ আসানসোলের বিজেপি বিধায়ক অগ্নিমিত্রা পলও৷ এদিন পুলিশের সঙ্গে তাঁদের এক পশলা ধস্তধস্তিও হয়৷ এরপরই রাস্তায় বসে বিক্ষোভ দেখাতে শুরু করেন তাঁরা৷ এরপরই তাঁরা রাজ্যপালের কাছে আসার জন্য রওনা হন তাঁদের অভিজ্ঞতার কথা জানাবেন বলে৷
