ARMS RECOVERY- আগ্নেয়াস্ত্র সহ গ্রেফতার ১


কুহেলি দেবনাথ, ১৬.০২.২৪ সময়ঃ ০৩.১০

দিন দর্পণ ডিজিটাল ডেস্কঃ লোকসভা ভোটের দামামা বেজে যেতেই রাজ্যের একাধিক জায়গা থেকে উদ্ধার হচ্ছে আগ্নেয়াস্ত্র। বৃহস্পতিবার রাতে কৃষ্ণনগরের বাগনাপাড়া থেকে তিনজনকে আগ্নেয়াস্ত্র সহ গ্রেফতার করা হল। ধৃতদের কাছ থেকে পাওয়া গিয়েছে ২টি ওয়ান শার্টার এবং একাধিক গুলি। কোতয়ালি থানার পুলিশ তাদের গ্রেফতার করে। ধৃতরা হল কৈলাস প্রামানিক, সিরাজ শেখ এবং শিভম সাউ। এদের তিনজনের বাড়ি কৃষ্ণনগর কোতোয়ালি থানা এলাকায়। পুলিশ জিজ্ঞাসাবাদ চালাচ্ছে। কেন তারা মজুত করে রেখেছিলো অস্ত্রগুলি তা জানার চেষ্টা চলছে।


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *