SANDESHKHALI SUVENDU ADHIKARY- পুলিশি বাধার মুখে শুভেন্দু অধিকারী


আশিক এলাহী, ১৫.০২.২৪ সময়ঃ ০৫.১৭

দিন দর্পণ ডিজিটাল ডেস্কঃ সুকান্ত মজুমদারের পর শুভেন্দু অধিকারী। বৃহস্পতিবার সন্দেশখালি যাওয়ার পথে আটকানো হল রাজ্যের বিরোধী দলনেতাকে। একাধিক জায়গায় তাঁর পথ আটকিয়েছে পুলিশ। গাড়িতে উঠেও চলেছে ছানবিনও। সব টপকে বেলা সওয়া দুটো নাগাদ সন্দেশখালি পৌঁছন রাজ্য বিধানসভার বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। সঙ্গে তিন বিধায়ক চন্দনা বাউড়ি, তাপসী মণ্ডল এবং শঙ্কর ঘোষ। কিন্তু সরবেড়িয়া পৌঁছতেই পুলিশ কর্তার সঙ্গে ব্যাপক তর্কাতর্কিতে জড়িয়ে পড়েন শুভেন্দু। মিনাখাঁ-র এসডিপিও-র সঙ্গে তিনি বচসায় জড়িয়ে পড়েন। শুভেন্দুর বাসের চাকা সেখানেই স্তব্ধ হয়। বাস থেকে নেমে পড়তে বাধ্য হন শুভেন্দু। সেখানেই বিরোধী দলনেতা অভিযোগ করেন, পুলিশ বুট দিয়ে তাঁকে মেরেছেন। তাঁর পা চিপে দিয়েছেন। রাস্তায় বসে পড়েন শুভেন্দু। উত্তপ্ত হয়ে ওঠে পরিস্থিতি।


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *