প্রিয়া গুপ্তা, ১৩.০২.২৪ সময়ঃ ০৫.৩০
দিন দর্পণ ডিজিটাল ডেস্কঃ আবারো উত্তর দিনাজপুরের চোপড়ায় চা বাগানের জমি নিয়ে দুই পক্ষের মধ্যে তুমুল মারপিট। আর এই ঘটনায় তীব্র চাঞ্চল্য ছড়িয়ে পড়েছে এলাকায়। দাসপাড়া ফাড়ির পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। জানা গেছে শরিফুল এবং আমিরুল ইসলাম উভয় পক্ষের মধ্যে জমি নিয়ে অনেক দিন ধরেই ঝামেলা চলছিলো। এই ঘটনায় উভয় পক্ষের জখম হয়েছেন চারজন। এর মধ্যে আমিরুল ইসলামের অবস্থা আশঙ্কাজনক।
আমিরুল ইসলাম বাড়ি বানানোর জন্য বাস নিয়ে গেলেই তার উপরে চড়া হয় শরিফুল ইসলামের লোকজনেরা। এমনকি তাকে হাওয়ায় ছুরি দিয়েও মারা হয়েছে বলে অভিযোগ তার পরিবারের। এই ঘটনায় চোপরা পঞ্চায়েত সমিতির সদস্য রিয়াজুল ইসলাম এলাকায় শান্তি রাখার বার্তা দিয়েছেন।
