SANDESHKHALI CONG- সন্দেশখালিতে কংগ্রেসের প্রতিনিধি দল


আশিক এলাহি, ১৩.০২.২৪ সময়ঃ ০৪.৫৪

দিন দর্পণ ডিজিটাল ডেস্কঃ শেখ শাহাজাহানকে গ্রেফতার, পুলিশি জুলুমের প্রতিবাদ এবং সাধারণ মানুষকে হেনস্থার প্রতিবাদে মঙ্গলবার সন্দেশখালির পথে রওনা দেয় উত্তর ২৪ পরগনা গ্রামীন জেলা কংগ্রেসের নেতৃবিন্দ। নেতৃত্বে ছিলেন জাতীয় কংগ্রেসের মুখপাত্র সুমন রায় চৌধুরী, উত্তর ২৪ পরগনা গ্রামীণ জেলা কংগ্রেসের সভাপতি অমিত মজুমদার, মহিলা নেত্রী সুব্রতা দত্ত। কংগ্রেস কর্মীদের এই মিছিল মালঞ্চ মোড় থেকে পায়ে হেঁটে প্রথমে সন্দেশখালীর উদ্দেশ্যে রওনা দেয়। জাতীয় কংগ্রেসের কর্মীরা শাহজাহান শেখ কে অবিলম্বে গ্রেপ্তার করতে হবে সন্দেশখালি কান্ড নিয়ে ধিক্কার স্লোগান তোলে। প্রায় দু কিলোমিটার পায়ে হেঁটে মঠবাড়ি পর্যন্ত পৌঁছায়। সেখান থেকে বিরাট বাইক মিছিল করে কংগ্রেসের নেতৃত্বরা সন্দেশখালীর উদ্দেশ্যে রওনা দেয়।কংগ্রেস নেতা সুমন রায়চৌধুরী জানান, তাঁরা মানুষের পাশে থাকবে


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *