CHILD DEAD- মাটি ধ্বসে চার শিশুর মৃত্যু


প্রিয়া গুপ্তা, ১৩.০২.২৪ সময়ঃ ০৬.১২

দিন দর্পণ ডিজিটাল ডেস্কঃ ড্রেনের কাজ চলাকালীন মাটি ধ্বসে চার শিশুর মৃত্যু হল। এই ঘটনার জেরে এলাকায় ব্যাপক চাঞ্চল্য ছড়ালো এলাকায়। ঘটনাটি ঘটেছে উত্তর দিনাজপুর জেলার চোপড়া চেতনাগছে এলাকায়। স্থানীয় মানুষ শিশুদের মাটির তলা থেকে উদ্ধার করে চোপড়া দলুয়া স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে এলে চিকিৎসকরা তাদের মৃত বলে ঘোষনা করেন।

চোপড়া থানার চেতনাগছ গ্রামে ভারত বাংলাদেশ সীমান্তে ছোট নিকাশী নালা ছিল। সেই নিকাশীনালা বড় করার জন্য জেসিবি দিয়ে নালা তৈরীর কাজ চলছিল। এলাকার বেশ কিছু শিশু সেই কাজ দেখতে গিয়েছিল। আচমকা সেই গভীর নালার মাটি ধসে যায়।মাটির তলায় চাঁপা পড়ে চার শিশু। স্থানীয় মানুষ তাদের উদ্ধার করে।চোপড়া দলুয়া স্বাস্থ্যকেন্দ্রে শিশুদের নিয়ে এলে চিকিৎসারা মৃত বলে ঘোষনা করা হয়। এই খবর ছড়িয়ে পড়তেই এলাকার মানুষ সেখানে ভিড় জমান। এলাকায় ব্যাপক উত্তেজনার সৃষ্টি হয়। ঘটনাস্থলে বিএসএফ জওয়ানরা পৌছেছে।


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *