প্রীতিতি ঘোষ, ১২,০২,২৪ সময়ঃ ০৪,১২
দিন দর্পণ ডিজিটাল ডেস্ক- বহু প্রতীক্ষার পরে আবার খুলে গেল উত্তর ২৪ পরগনার বারাসতের সিরাজ উদ্যানের বন্ধ দরজা। একসময় বাংলার শেষ স্বাধীন নবাব সিরাজের তাঁবু পড়ত যেখানে, সেখানেই বহু স্বপ্ন নিয়ে গড়ে উঠেছিল এক প্রমোদ উদ্যান। উত্তর ২৪ পরগনার সদর শহর বারাসাতের বুকে সিরাজ উদ্যান ঘটা করে উদ্বোধন করা হয়েছিল ২০১৯ সালে। তবে বিগত দু বছরের বেশি সময় ধরে বন্ধ সিরাজ উদ্যান। আবার লাইট অ্যান্ড সাউন্ড সহ আকর্ষণের বিভিন্ন উপাদান নিয়ে খুলে যাচ্ছে সিরাজ উদ্যান। সিরাজ উদ্যান নিয়ে বিস্তর রাজনৈতিক তরজা থাকলেও সিরাজ উদ্যান খুলে যাওয়ায় স্বস্তি বারাসাতের কচিকাঁচা কিশোর কিশোরী সহ সাধারণ মানুষের মনে।
