SCHOOL STORY- ছাত্রসংখ্যা বৃদ্ধি করতে বাংলা মাধ্যম স্কুল পরিবর্তন হচ্ছে ইংরেজি মাধ্যমে


প্রীতিতি ঘোষ, ১০.০২.২৪ সময়ঃ ১১.৩৮

দিন দর্পণ ডিজিটাল ডেস্কঃ স্কুলের ছাত্র সংখ্যা বৃদ্ধির উদ্দ্যেশ্যে শতাব্দী প্রাচীন বাংলা মাধ্যম স্কুল পরিবর্তিত হয়ে ইংলিশ মিডিয়াম স্কুলে পরিনত হবে আগামী বছর থেকে। ১০০ বছরের পুরনো  স্কুল বারাকপুর দেবীপ্রসাদ হাইস্কুল। একসময় যে স্কুলে ছিল দেড় থেকে দুই হাজার ছাত্র। সেই স্কুলে এখন ছাত্র সংখ্যা ৪০০ জন তাও বেশিরভাগ ছাত্র স্কুলে আসে না। এমতাবস্থায় স্কুল কর্তৃপক্ষর সিদ্ধান্ত, আগামী শিক্ষাবর্ষ থেকে পঞ্চম শ্রেণী থেকে দশম শ্রেণী পর্যন্ত ইংরেজি মাধ্যমে রূপান্তরিত হবে এই বাংলা মাধ্যম স্কুলটি। স্কুলের এই সিদ্ধান্তে খুশি বর্তমান পড়ুয়াও। এতদিন বাংলা ছিল প্রথম বিষয় এখন ইংরেজি হবে প্রথম বিষয়। এই সিদ্ধান্ত নিতে বাধ্য হয়েছে স্কুল কর্তৃপক্ষ কারণ পাশাপাশি রয়েছে কম বেশি কুড়িটি ইংলিশ মাধ্যম স্কুল আর সেখানেই চলে যাচ্ছে অধিকাংশ ছাত্র-ছাত্রী। তাই এই দেবীপ্রসাদ স্কুল কে ইংরেজি মাধ্যম করলে ছাত্রছাত্রীরা আবার এই স্কুলের দিকে আসবে। যেখানে ইংলিশ মাধ্যম স্কুলগুলোতে ভর্তি হতে ৫০ থেকে ৬০ হাজার টাকা এবং মাসিক হয় না তিন থেকে চার হাজার টাকা লাগে সেখানে এই ইংরেজি মাধ্যম স্কুলে ২৫০ টাকা দিয়ে পড়তে পারবে ছাত্রছাত্রীরা। এবার থেকে এই স্কুলটি কো এডুকেশন হিসাবে গণ্য হবে ছাত্র, ছাত্রীরা পড়াশোনা করতে পারবে এই ইংলিশ মাধ্যমে।। আধুনিক সভ্যতার সঙ্গে তাল মিলিয়ে ই এই সিদ্ধান্ত স্কুল কর্তৃপক্ষের ।


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *