sandeshkhali rule- 144- সন্দেশখালিতে যেতে পারলেন না বিজেপির প্রতিনিধি দল


আশিক এলাহি, ১০,০২,২৪ সময়ঃ ০৩,২৪

দিন দর্পণ ডিজিটাল ডেস্কঃ অগ্নিগর্ভ সন্দেশখালিতে ঢুকতে পারলেন না রাজ্য বিজেপির প্রতিনিধি দলের সদস্যরা। শনিবার ১২ জনের একটি দল সেখানে গিয়েছিলেন পরিদর্শনের জন্য। তাঁদের উদ্দেশ্য ছিলো, নিজেদের দলের কর্মীদের সঙ্গে এবং তাদের পরিবারের সদস্যদের সঙ্গে কথা বলবেন। কিন্তু রাজ্য পুলিশ ১৪৪ ধারা দেখিয়ে নস্কার পাড়া এবং আকুঞ্জি পাড়ার ঠিক মাঝখানে ব্যারাকেট করে পুলিশ আটকে দেয়। প্রায় ৫০ মিনিট ধরে তারা পুলিশের সঙ্গে কথাও বলেন। তবে এর প্রতিবাদে আগামী সোমবার এস.পি অফিস ঘেরাও এবং বসিরহাট অবরুদ্ধ করার হুঁশিয়ারি দিয়েছেন বিজেপির প্রতিনিধি দলের সদস্যরা। শেখ শাহাজাহানের অনুপস্থিতিতে তার অনুগামীদের গ্রেফতারের দাবি ও তাদের উপযুক্ত শাস্তির দাবিতে সরব হয়েছেন সন্দেশখালির বাসিন্দারা। টানা ৩ দিন ধরে সেখানকার পরিস্থিতি ছিলো অগ্নিগর্ভ। গ্রামের মহিলারাও একাট্টা হয়ে আন্দোলন চালিয়ে গিয়েছেন। পরিস্থিতি সামাল দিতে এলাকায় ১৪৪ ধারা জারি করেছে প্রশাসন।এলাকায় টহল দিচ্ছে পুলিশ ও ব়্যাফ। মাইকিং করাও হচ্ছে।


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *