arabul- ১২ দিনের পুলিশি হেপাজত আরাবুলের-


বর্ণালী মণ্ডল, ১০.০২.২৪ সময়ঃ ০৬,১১

দিন দর্পণ ডিজিটাল ডেস্কঃ অসুস্থ আরাবুল ইসলামের, তাই তাঁকে জেলে রাখার আবেদন জানিয়েছিলেন আইনজীবী। তবে শেষ পর্যন্ত পুলিশ হেফাজতের নির্দেশ দিয়েছেন বারুইপুর আদালতের বিচারক অলিভিয়া রায়। ১২ দিনের পুলিশ হেফাজতের নির্দেশ দেওয়া হয়েছে। উল্লেখ্য, ভাঙড় কলকাতা পুলিশের আওতায় আসার পর এই প্রথম কোনও বড় রাজনৈতিক গ্রেফতারি। ভাঙড়ে শাসক শিবিরের দোর্দণ্ডপ্রতাপ নেতা হিসাবেই পরিচিত আরাবুল ইসলাম। এদিন তিনি সাদা কাপড়ে মুখ ঢেকে ছিলেন।

প্রাক্তন বিধায়ক আরাবুল ইসলামকে আচমকাই বৃহস্পতিবার বিকালে উত্তর কাশীপুর থানায় ডেকে পাঠানো হয় বলে খবর। সেখান থেকেই গ্রেফতার করে সোজা লালবাজারে আনা হয় ভাঙড়ের ‘তাজা নেতা’কে। পঞ্চায়েত ভোটের সময় মনোনয়ন জমা থেকে শুরু করে গণনা অবধি হিংসা জিইয়ে রেখেছিল ভাঙড়। সে সময় বারবার অভিযোগে নাম জড়িয়েছিল আরাবুলের।


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *