VANGORE AGGI- ফের উত্তপ্ত ভাঙর


বর্ণালী মণ্ডল, ০৯,০২,২৪ সময়ঃ ০৪,৩৫

দিন দর্পণ ডিজিটাল ডেস্কঃ আই.এস.এফ এবং তৃণমূলের ফের ঝামেলা দক্ষিন ২৪ পরগনার ভাঙড়ে। এবার তৃণমূলের দলীয় পতাকা লাগানোকে কেন্দ্র করে ঝামেলা কোচপুকুরে। পরিস্থিতি সামাল দিতে আসরে নামে পুলিশ। পুলিশকে মৃদু লাঠিচার্চ করতে হয় বলে জানা গিয়েছে। পুলিশ ও স্থানীয় সূত্রে খবর, শুক্রবার সকালে চালতাবেড়িয়া অঞ্চলের কোচপুকুরে দলীয় পতাকা লাগাচ্ছিলো তৃণমূল। আইএসএফ সেই পতকা ছিঁড়ে ফেলে। এই ঘটনাকে কেন্দ্র করে দু-পক্ষের ঝামেল শুরু হলে উত্তর কাশিপুর থানার পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। উন্মুক্ত জনতাকে ছত্রভঙ্গ করতে পুলিশ লাঠি চার্জ করে বলে জানা যাচ্ছে।


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *