মণীষা রায়, ০৯,০২,২৪ সময়ঃ ০৪,০২
দিন দর্পণ ডিজিটাল ডেস্কঃ পিকনিক করে ফেরার পথে বিপত্তি। নৌকাডুবিতে নিখোঁজ অনেকে। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, হাওড়া থেকে পিকনিক করতে গিয়েছিলেন ১৯ জন। বাক্সি ঘাট থেকে নৌকা করে তারা পিকনিক করতে গিয়েছিলেন পশ্চিম মেদিনীপুরের দুধকুমড়া ত্রিবেনী পার্কে। সন্ধা ৬ টা নাগাদ তারা নৌকা করে বাক্সি ঘাটের দিকে রহনা হন। এরপর রূপনারায়ণে মাঝে উল্টে যায় নৌকাটি। নদীর জলে পড়ে যায় সমস্ত যাত্রী। এরপর শুরু হয় প্রশাসনিক তৎপরতা। এই ঘটনার জন্য প্রশাসনিক ব্যর্থতাকে দায়ী করেছেন অনেকে।
শুক্রবার সকালে ৫৯ বছর বয়সী সুনন্দা ঘোষের দেহ উদ্ধার হয়েছে। তার ছেলে অনিন্দ্য ঘোষ জানিয়েছে, মায়ের দেহ উদ্ধার হলেও এখনো নিখোঁজ রয়েছেন তার বাবা নিমাই ঘোষ। তাকে উদ্ধার করা গেলে বাবা-মাকে একসাথে নিয়ে বাড়ি ফিরবেন।
নদীর ঘাটে শুরু হয়েছে তল্লাশির কাজ। এস ডি আর এফ এবং এন ডি আর এফ এর বিশাল দল উদ্ধার কাজ করছে। ইতিমধ্যেই ঘটনাস্থল পরিদর্শন করেছেন জেলাশাসক পি দ্বিপাপ্রিয়া, হাওড়া গ্রামীণ জেলা পুলিশ সুপার স্বাতী ভাঙ্গালিয়া।
