প্রীতিতি ঘোষ, ০৮,০২,২৪ সময়ঃ ০৪,১২
দিন দর্পণ ডিজিটাল ডেস্কঃ ব্যারাকপুর লাট বাগানে সেকেন্ড ব্যাটেলিয়নের মাঠে শেষ হলো রাজ্য পুলিশের ৫৮ তম বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা। চলতি মাসের ৫ তারিখ উদ্বোধন হয়। শেষ দিনে এই প্রতিযোগিতার সমাপ্তি অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রাজ্য পুলিশের মহা নির্দেশক রাজীব কুমার, রাজ্য পুলিশের সশস্ত্র বাহিনীর মহা নির্দেশক অনুজ শর্মা, রাজ্য পুলিশের বাহিনীর অতিরিক্ত মহা নির্দেশক সঞ্জয় সিং, ব্যারাকপুর পুলিশ কমিশনারেটের পুলিশ কমিশনার অলোক রাজরিয়া সহ রাজ্য পুলিশের অন্যান্য উচ্চ পদস্থ কর্মকর্তারা। তিন ধরে চলা এই প্রতিযোগিতায় সারা রাজ্যের থেকে পৃথক ২০ টি দলে ১০৭৪ জন প্রতিযোগী অংশ নেন। তবে এই ক্রীড়া প্রতিযোগিতা সমপ্তি অনুষ্ঠানে সেরা নির্বাচিত হয় পশ্চিম মেদিনীপুর পুলিশ জেলা। এদিন জয়ী প্রতিযোগীদের হাতে পুরস্কার তুলে দেওয়া হয়। এদিন পুলিশ কর্তা রাজীব কুমার সকল পুলিশ কর্মীদের সময় বের করে খেলাধুলা করার পরামর্শ দেন।
