MASUD SEKH- মাসুদ শেখের উপর প্রাণঘাতী হামলা


রফিকুল ইসলাম, ০৮,০২,২৪ সময়ঃ ০৫,১৮

দিন দর্পণ ডিজিটাল ডেস্কঃ মুর্শিদাবাদের সামশেরগঞ্জের গঙ্গা ভাঙন নিয়ে জনস্বার্থ মামলাকারী আইনের ছাত্র মাসুদ শেখের উপর প্রাণঘাতী হামলার ভিডিও প্রকাশ্যে এল। যদিও এই ভিডিওর সত্যতা যাচাই করেনি দিন দর্পণ। জানা গিয়েছে, মঙ্গলবার রাত ৯টা নাগাদ সুতির সাজুরমোড় থেকে নিজের বাড়ি গাজীপুর আসার সময়, পিছন থেকে মাথায় হেলমেড পরে কয়েকজন দুষ্কৃতী আইনের ছাত্র ও এসডিপিআই এর নবনিযুক্ত সুতির সাধারণ সম্পাদক মাসুদের উপর হামলা চালায়। জখম অবস্থায় রাতেই তাকে উদ্ধার করে সুতির মহেসাইল ব্লক স্বাস্থ্য কেন্দ্রে নিয়ে যাওয়া হয়। সকালে সুতি থানায় লিখিত অভিযোগ করা হয়েছে। পুরো বিষয়টি তদন্ত করে দেখছে সুতি থানার পুলিশ। ঘটনার খবর পেয়ে সকাল সকাল সুতির গাজীপুরে মাসুদের বাড়ি ছুটে আসেন এসডিপিআই এর রাজ্য সভাপতি তায়েদুল ইসলাম, ও রাজ্যর সহ-সভাপতি শাহাবুদ্দিন শেখ।

গ্রাম ঘুরে বেশকিছু প্রতিবেশীর সঙ্গে কথা বলার পর সরাসরি সংবাদমাধ্যমের মুখোমুখি হয়ে অভিযোগের তীর শাসক দলের দিকে তুলেন।

আহত মাসুদ শেখ বলেন দুষ্কৃতীরা মাথায় হেলমেট পড়ে থাকার জন্য আমি চিনতে পারিনি। যদিও আমাকে বেশ কিছুদিন আগে শামসেরগঞ্জ গঙ্গা ভাঙন নিয়ে জনস্বার্থ মামলা করায় আমার বাড়িতে না থাকা অবস্থায় হুমকি লেটার ফেলে গিয়েছিল দুষ্কৃতীরা।

এসডিপিআই এর রাজ্য সভাপতি তাইদুল ইসলাম বলেন পুলিশ সঠিক তদন্ত না করলে আগামী দিনে বৃহত্তর আন্দোলনের পথে হাঁটবে এসডিপিআই।


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *