teacher arrest- ব্ল্যাকমেল করার অভিযোগে গ্রেপ্তার শিক্ষিকা


বর্ণালী মণ্ডল, ০৬.০২.২৪ সময়ঃ ০৫.৫৬

দিন দর্পণ ডিজিটাল ডেস্কঃ কথায় বলে মেয়েরাই নাকি মেয়েদের শত্রু৷ অন্তত এই ভিডিও সেই কথাই বলে৷ পাঞ্চসায়ের এলাকার বাসিন্দা সুদীপ্তা মিত্র৷ পেশায় স্কুল শিক্ষিকা৷ দীর্ঘদিন ধরে প্রেমের সম্পর্কে রয়েছেন মেট্রো রেলের কর্মী প্রসেনজিত রাউতের৷ তাদের ছলনার শিকার এক শিক্ষিকা৷ নির্যাতিতা সুদীপ্তা মিত্রর সতীর্থ৷ প্রসেনজিতের সঙ্গে প্রেমের সম্পর্কে লিপ্ত হয় নির্যাতিতা তারপর দুজনের ঘোরাফেরা খাওয়া দাওয়া সবই চলে৷ এরই মধ্যে দুজনের অন্তরঙ্গ মুহূর্তের ভিডিও নিজের ফোনে ক্যাপচার করে সুদীপ্তা৷ তারপর সেই ভিডিও দেখিয়ে নির্যাতিতার কাছ থেকে নগদ ২০ লক্ষ টাকা এবং সোনার গয়না নেয় তারা৷ পরে আবারও টাকার দাবি করলে প্রশাসনের দারস্থ হন নির্যাতিতা৷ এরপর অভিযুক্তদের গ্রেফতার করে পুলিশ৷ ফোনগুলিও বাজেয়াপ্ত করা হয়েছে৷   


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *