RAHUL EXPLANATION- রাহুলের ব্যাখ্যা


বাবন ধুঁয়া, ০৬.০২.২৪ সময়ঃ ০৫.২৯

দিন দর্পণ ডিজিটাল ডেস্কঃ

রাহুল গান্ধীর সঙ্গে হাত মেলাতে চেয়েছিলেন কংগ্রেস কর্মী। কিন্তু করমর্দনতো দূর, উলটে নিজের পোষ্য কুকুরের প্লেট থেকে একটি বিস্কুট ধরিয়ে দিলেন ওয়ানড়ের সাংসদ। গোটা ঘটনার ভিডিও ভাইরাল হতেই তুমুল সমালোচনা নেট দুনিয়ায়। রাহুলের আচরণকে তোপ দেগে বিজেপির মত, যে দল নিজের কর্মীদের কুকুরের মতো দেখে তারাতো হারিয়ে যাবেই।

এবার এই ঘটনা নিয়ে মুখ খুললেনন খোদ রাহুল গান্ধি. মঙ্গলবার এক সাংবাদিক সম্মেলেন রাহুল বলেন, আমি ওই পোষ্য কুকুর সহ তার মালিককে ডেকেছিলাম. কিন্তু কুকুরটি সেসময় হতবাক হয়ে পড়েছিল. তাই তাকে বিস্কুট খাওযানের চেষ্টা করিছিলাম. তবে কুকুরটি সেই বিস্কুট না খাওয়ায়, আমি তা তার মালিকের  হাতে ফেরত্ দিয়েছিলাম. তাই এতে বিতর্কের কী আছে.


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *