গোপাল বিশ্বাস ০৫.০২.২৪ সময়ঃ ০২.৪৭
দিন দর্পণ ডিজিটাল ডেস্কঃ মিস ইন্ডিয়া, বল সুন্দরী, বায়ো, তাইওয়ান, করমচা এমন নানা ধরনের কুলের স্বাদ পেতে হলে আপনাকে আসতে হবে নদিয়ার শান্তিপুরে কুল গ্রামে। শীতকালে এখানে অনেক পরিমানে কুল চাষ হয়। প্রতি মরশুমে চাষিদের ৭০-৭৫ হাজার টাকার বেচা কেনা হয়।
সামনেই সরস্বতী পুজো, এখানকার কুলের চাহিদা রয়েছে বিপুল পরিমানে। এখানকার কুল শান্তিপুরের বাজার ছাড়িয়ে ভিন রাজ্যেও পাড়ি দেয়।
