শান শেখ, ০৫.০২.২৪ সময়ঃ ০২.০৯
দিন দর্পণ ডিজিটাল ডেস্কঃ এক বেসরকারী সংস্থার হয়ে সার্ভে করতে এসে বিপাকে পড়লেন বছর ৩৫- এর এক ব্যাক্তি। মুর্শিদাবাদের সুন্দরপুর গ্রামের ঘটনা। অভিযুক্ত ব্যাক্তি নাকি এলাকাবাসীর বাড়িতে গিয়ে একজন সংবাদ মাধ্যমের কর্মী বলে পরিচিয় দেন। তারপর তিনি মানুষের গণতান্ত্রিক অধিকার নিয়ে প্রশ্ন করেন। এমনকি তিনি মানুষের আধার কার্ড নিয়ে আধার নম্বর ডাইরিতে নোটও করেন। সেই খবর শোনা মাত্রই ছুটে আসেন পঞ্চায়েত প্রধানের স্বামী।
এরপর অভিযুক্ত ব্যাক্তি তার সংস্থায় ফোন করে সেখানকার আধিকারিকদের সঙ্গে কথা বলিয়ে দেন।
এরপর বড়ঞা থানার পুলিশে এসে অভিযুক্ত ব্যাক্তিকে আটক করে নিয়ে যায়।
