weather- শীত বিদায়ের মাঝেই বৃষ্টি


সুপর্ণা দে, ০১.০২.২৪ সময়ঃ ১১.৩৪

দিন দর্পণ ডিজিটাল ডেস্কঃ কথায় বলে মাঘের শীত বাঘের গায়ে, তবে এই প্রবাদ বাক্যটি মনে হয় খাটলো না এই বছর। মধ্য মাঘেই শীতের বিদায় ঘণ্টা বেজে গেল। আলিপুর আবহাওয়া দফতরের অধিকর্তারা বলছেন, জাঁকিয়ে শীত না পড়লেও শীতের একটা রেশ থেকে যাবে। এমনকি আগামী ২৪ ঘণ্টায় রাজ্যে বিক্ষিপ্ত বৃষ্টির পূর্বাভাস দিয়েছে হাওয়া অফিস৷ বৃষ্টি চলবে- দুই ২৪ পরগনা, হাওড়া, কলকাতা, দুই বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদ, নদিয়া, দার্জিলিং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ারে। এদিকে গতকাল থেকেই শীত শীত ভাব নেই। হাল্কা গরম পোষাক গায়ে রাখলেই কাজ হয়ে যাচ্ছে। বৃহস্পতিবার সকাল থেকে মেঘলা আকাশ ছিলো। কোথাও কোথাও ঝিরিঝিরি বৃষ্টি হয়েছে। সর্বনিম্ন তাপমাত্রা ২০ ডিগ্রিতে পৌঁছিয়েছে।


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *