RAHUL NYAY YATRA- বিড়ি শ্রমিকদের সঙ্গে রাহুল


বাবন ধুঁয়া, ০১.০২.২৪ সময়ঃ ০৫.৪০

দিন দর্পণ ডিজিটাল ডেস্কঃ বাংলায় ঢুকেছে কংগ্রেস সাংসদ রাহুল গান্ধীর ভারত জোড়ো ন্যায় যাত্রা। কোচবিহার হয়ে এই ন্যায় যাত্রা বৃহস্পতিবার পৌঁছেছে কংগ্রেসের গড় মুর্শিদাবাদে।মুর্শিদাবাদে ঢুকে সরাসরি বিড়ি শ্রমিকদের সঙ্গে দেখা করতে যান কংগ্রেস নেতা রাহুল গান্ধী। কথা বলেন বিড়ি শ্রমিকদের সঙ্গে। তাঁদের মজুরি সহ বিভিন্ন সমস্যার কথা শুনলেন। বৃহস্পতিবার রাহুল গান্ধীর ভারত জোড়ো ন্যায় যাত্রার সামিল হন বাম নেতা সুজন চক্রবর্তী।হুড খোলা গাড়িতে ঘুরতে দেখা যায় রাহুল গান্ধীকে।

মুর্শিদাবাদে প্রায় ১৩ লাখ বিড়ি শ্রমিক রয়েছেন। বিড়ি শ্রমিকদের মজুরি বৃদ্ধির দাবিতে বামেদের সাতটি সংগঠন দীর্ঘদিন ধরে দাবি জানিয়ে আসছে। বিড়ি শ্রমিকদের মজুরি বৃদ্ধির দাবিতে অধীর চৌধুরীও পদযাত্রা করেন। এদিন কংগ্রেস নেতা রাহুল গান্ধী সরাসরি বিড়ি শ্রমিকদের বাড়িতে হাজির হন। তঁদের সঙ্গে কথা বলে আশ্বস্ত করেন।

রাজনৈতিক মহলের একাংশ মনে করছে, এর মধ্যে দিয়ে বিড়ি শ্রমিক ভোট ব্যাঙ্কে কবজা করার মরিয়া চেষ্টা চালাচ্ছে বাম ও কংগ্রেস নেতৃত্ব। এবারের নির্বাচনে বহরমপুর কংগ্রেসের থেকে ছিনিয়ে আনতে কার্যত মরিয়া তৃণমূল। সেই জায়গা থেকে মমতার পরেই রাহুলের এই মুর্শিদাবাদ সফর বিশেষ গুরুত্বপূর্ণ বলেই মনে করা হচ্ছে।


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *