NADIA PATIENT SONG AT HOSPITAL- প্রসবের যন্ত্রণা কমাতে ওটিতে গান দুই প্রসূতির


মঞ্জুর মোল্লা, ০১,০২,২৪ সময়ঃ ০২.০৩

দিন দর্পণ ডিজিটাল ডেস্কঃ প্রসব যন্ত্রণা এবং অপারেশন টেবিলের ভয়কে জয় করে গান গাইতে গাইতে সন্তানের জন্ম দিলেন দুই প্রসূতি। শান্তিপুরের এক বেসরকারী হাসপাতালে ঘটনা। 

শান্তিপুরের শ্রীকৃষ্ণ হেল্থ কেয়ার নার্সিংহোম। যেন অনন্য নজির গড়লেন গোটা রাজ্যের কাছে। দুই প্রসূতি তাঁদের প্রসব যন্ত্রণাকে ভুলে প্রাণ খুলে গান গাইলেন একেবারে অপারেশন টেবিলে। একজন গাইলেন রবীন্দ্র সঙ্গীত অপর জন গাইলেন শ্রী কৃষ্ণের গান। মনে হচ্ছিলো যেন আড্ডা চলছে।

এই দুই প্রসূতি সব কৃতিত্বটাই দিলেন ডাক্তারবাবুকে। সন্তান প্রসবের সময় কোনো যন্ত্রণা নাকি তাঁরা বুঝতেই পারেন নি।

ডাক্তারবাবুও ভয়কে তোয়াক্কা না করে সন্তানের জন্ম দেওয়ার জন্য ঐ দুই প্রসূতির ভূয়সী প্রশংসা করেছেন।

তবে এমন ঘটনায় হতবাক হাসপাতালে কর্মরত সকলে।

অতএব বলা যেতে পারে অপারেশনের ভীতি কাটাতে প্রসূতি মায়েদের গান করার বিষয়টি ভবিষ্যতে অন্যান্য রোগীদের অপারেশনের ভীতি কাটাবে অন্যদিকে স্বাস্থ্যকর্মীদের একঘেয়েমী কাটিয়ে কাজে অনেকটাই বেশি মনসংযোগ করতে পারবেন বলেই আশা করা যায়।


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *