Ranaghat ladies special- ভোল বদলালো রানাঘাট লেডিস স্পেশালের


সুপর্ণা দে, ২৯.০১.২৪ সময়ঃ ১১.৪৪

দিন দর্পণ ডিজিটাল ডেস্কঃ রানাঘাট লেডিস স্পেশালের মুকুটে জুড়ল নতুন পালক। ১২ কামড়া বিশিষ্ট ট্রেনে রাখা হয়েছে ২টি ফাস্ট ক্লাস কামড়া। এই কামড়াগুলিকে অন্য রকম ভাবে সাজানো হয়েছে। লাল কার্পেটে মুড়ে ফেলা হয়েছে কামড়াগুলির মেঝেকে। কামড়াগুলির দেওয়ালগুলিতে নানা রকম ছবি আঁকা হয়েছে। চেয়ারগুলিকে আরামদায়ক করা হয়েছে।এছাড়াও এই কামড়াগুলিতে নিরাপত্তায় জোড় দেওয়া হয়েছে। রাখা হয়েছে সিসি ক্যামেরা, মোবাইল চার্জার। আগামী দিনে এই পরিষেবাকে আরও উন্নত করা হবে বলে জানা গিয়েছে রেল সূত্রে৷ রবিবারের এই ট্রেনের উদ্বোধন করেন রানাঘাট লোকসভা কেন্দ্রের বিজেপি সাংসদ জগন্নাথ সরকার। এছাড়াও উপস্থিত ছিলেন শিয়ালদা ডিভিশনের রেলওয়ে ম্যানেজার দীপক নিগম (ডিভিশনাল) ৷ অনুষ্ঠানে উপস্থিত বিজেপি সংসদ জগন্নাথ সরকার বলেন, “ইস্টার্ন রেলওয়ে এই প্রথম চালু করেছে এই অত্যাধুনিক সুবিধা যুক্ত লোকাল ট্রেন ৷ মুম্বইয়ের পর দ্বিতীয় এই ট্রেন। সপ্তাহে রবিবার বাদে প্রতিদিনই রানাঘাট স্টেশন থেকে সকাল 7.45 মিনিটে শিয়ালদা গামী এই ট্রেন ছাড়বে। আমি অত্যন্ত খুশি ইস্টার্ন রেলওয়ের এই উদ্যোগে।” 6 জানুয়ারি হাওড়া থেকে চালু হয়েছিল প্রথম ‘অ্যালস্টম’ ইএমইউ কামরার ট্রেন। ট্রেনে বসানো হয়েছে সিসিটিভি, মহিলা কামরায় রয়েছে প্যানিক বটন ৷ এই ট্রেনের কামরাগুলিতেও যাত্রী স্বাছন্দ্য ও সুরক্ষার কথা মাথায় রেখে বসানো হয়েছে সিসিটিভি ক্যামেরা । এছাড়াও রয়েছে যাত্রী ইনফরমেশন ডিসপ্লে বোর্ড।


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *