Rampurhat: রামপুরহাট থেকে ৬৪০০ পিস জিলেটিন স্টিক উদ্ধার


সুপর্ণা দে, ২৫.০১.২৪ সময়ঃ ০৩.৩১

দিন দর্পণ ডিজিটাল ডেস্কঃ বিপুল পরিমাণ বিস্ফোরক উদ্ধার ঘিরে চাঞ্চল্য রামপুরহাটে।রামপুরহাট থানার পুলিশ গোপন সূত্রে খবর পেয়ে গতকাল রাতে রামপুরহাটের হস্তিকন্দা মোড়ে একটি পরিত্যক্ত বাড়িতে হানা দিয়ে ১৬ বস্তা ভর্তি ৬৪০০ পিস জিলেটিন স্টিক উদ্ধার করে। কে বা কারা কী  উদ্দেশ্যে এই বিস্ফোরকগুলিকে এখানে রেখেছিল তদন্ত শুরু করেছে পুলিশ। এই ঘটনায় এখনও পর্যন্ত কাউকে গ্রেফতার করা সম্ভব হয়নি। বলা বাহুল্য, এর আগেও বীরভূমের মহম্মদ বাজার, নলহাটি, রামপুরহাট-সহ একাধিক জায়গা থেকে বিপুল পরিমাণ বিস্ফোরক উদ্ধার হয়েছিল। সেই ঘটনাগুলির তদন্ত ইতিমধ্যেই হাতে নিয়েছে NIA।

এর আগে গত অগস্ট মাসেই রোজিপুর গ্রামের একটি পরিত্যক্ত বাড়ি থেকে ৬০ টি বাক্স উদ্ধার হয়। তার মধ্যে ১২ হাজার জিলেটিন স্টিক ছিল। তারপর ফের উদ্ধার হল এই বিপুল পরিমান বিস্ফোরক।


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *