Mamata Banerjee Security: মুখ্যমন্ত্রীর নিরাপত্তায় এবার কড়া পদক্ষেপ DG-র


সুপর্ণা দে, ২৫.০১.২৪ সময়ঃ ০২.১৭

দিন দর্পণ ডিজিটাল ডেস্কঃ আরেকটু হলে পুরো মরেই যেতাম। গতকাল পূর্ব বর্ধমান থেকে প্রশাসনিক সভা সেরে ফেরার সময় কপালে চোট পান তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তারপর তিনি এমনটাই বলেন ক্যামেরার সামনে। আচমকাই মমতা বন্দ্যোপাধ্যায়ের গাড়ির সামনে একটি গাড়ী চলে আসায় এই বিপত্তি ঘটেছে। আবার এই ঘটনার দায় স্বীকার করে নিয়েছে নবান্ন। বলা হয়েছে নিরাপত্তায় খামতি ছিলো। আর সেই কারণেই মুখ্যমন্ত্রীর নিরাপত্তা আরও জোরদার করতে বিশেষ বৈঠক ডাকলেন ডিজি রাজীব কুমার। সব জেলার পুলিশ সুপার এবং পুলিশ কমিশনারেটের কমিশনারদের নিয়ে বৈঠক ডেকেছেন তিনি। রয়েছেন ডিরেক্টর অফ সিকিউরিটিও।

প্রসঙ্গত, বুধবার পূর্ব বর্ধমানে প্রশাসনিক সভা সেরে মমতা বন্দ্যোপাধ্যায় সড়ক পথে ফিরছিলেন। একটি গলির ভিতর দিয়ে গাড়ি বেরোচ্ছিল। তখনই তাঁর গাড়ির সামনে আরেকটি গাড়ি চলে আসে। মুখ্যমন্ত্রীর কথায়, সেই গাড়ির গতিবেগ ছিল ২০০! অতর্কিত এই পরিস্থিতিতে সজোরে ব্রেক কষতে বাধ্য হয়েছিলেন মুখ্যমন্ত্রীর গাড়ির চালক। তাতে কপাল ঠুকে যায় মুখ্যমন্ত্রীর। সেই নিয়ে তিনি রাজ্যপালের সঙ্গে তাঁর দেখা করতে যান। জানা গিয়েছে, সেখানে রাজ্যপাল তাঁকে প্রশ্ন করেন, ‘কপালে কী হয়েছে?’ তখন তিনি গোটা বিষয়টি রাজ্যপালকে জানান তিনি। কিন্তু এর আগেও একাধিকবার মুখ্যমন্ত্রী দুর্ঘটনার মুখে পড়েছেন। মুখ্যমন্ত্রীর নিরাপত্তার বিষয়টি নিয়ে আলোচনা করতেই এবার ডিজি বৈঠক ডাকলেন।


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *