সুপর্ণা দে, ২৫.০১.২৪ সময়ঃ ০৪.০৭
দিন দর্পণ ডিজিটাল ডেস্কঃ আজ দুপুরে প্রিন্সেপ ঘাট ও মাজেরহাট রেল স্টেশনের মাঝখানে ছিঁড়ে পড়েছে ওভারহেডের তার। বিঘ্নিত হয় রেল পরিষেবা। তার জেরে নাকাল হন যাত্রীরা।
অতীতেও বিভিন্ন সময়ে বাংলায় বিভিন্ন প্রান্তে এমন বিপত্তি হয়েছিল। যেমন গত বছরের ডিসেম্বরেই হাওড়া স্টেশনের রেল ইয়ার্ডের কাছে ওভারহেডের তার ছিঁড়ে গিয়েছিল। তার জেরে সেই সময়েই রেল পরিষেবা বিঘ্নিত হয়েছিল। বিভিন্ন লোকাল ট্রেন হাওড়া স্টেশন থেকে ছাড়তে দেরি হয়েছিল। প্রায় তিন ঘণ্টারও বেশি পরে আবার পরিষেবা স্বাভাবিক ছন্দে ফিরেছিল।
