HC madhyamik exam- মাধ্যমিক নিয়ে জরিমানা ৪ প্রধান শিক্ষকের


সুপর্ণা দে, ২৫.০১.২৪ সময়ঃ ০১.০৫

দিন দর্পণ ডিজিটাল ডেস্কঃ মাধ্যমিক পরীক্ষায় বসার ব্যাপারে উদাসীনতার দায় স্কুল কর্তৃপক্ষের। যার মাশুল গুনতে হচ্ছে চার প্রধান শিক্ষককে। সেই স্কুলগুলি হল- ভগবানপুর কেবিএস হাইস্কুলের প্রধান শিক্ষক আতাউর রহমান, বোলপুরের নব নালন্দা হাইস্কুলের প্রধান শিক্ষক গৌরগোপাল চট্টোপাধ্যায়, হুগলির বিনাপানি বালিকা বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা স্বাতী বসু এবং আসানসোলের সেন্ট মেরি হাইস্কুলের প্রধান শিক্ষিকা মনিকা সরকার। এই চার শিক্ষক-শিক্ষিকার দেওয়া মোট জরিমানার পরিমান ২ লক্ষ টাকারও বেশি। এই সব শিক্ষক-শিক্ষিকাদের নামে অভিযোগ রয়েছে, তাঁরা পড়ুয়াদের মাধ্যমিকের রেজিস্ট্রেশন করা নিয়ে গাফিলতি দেখিয়েছেন। তাঁদেরকে জরিমানা দেওয়ার নির্দেশ দিয়েছেন কলকাতা হাইকোর্টের বিচারপতি বিশ্বজিৎ বসু। তিনি বলেছেন, প্রধান শিক্ষকদের নন জুডিশিয়াল ১০ টাকার স্ট্যাম্প পেপারে লিখে জানাতে হবে যে তাঁর স্কুলের নবম শ্রেণির পড়ুয়াদের সবার রেজিস্ট্রেশন হয়ে গিয়েছে। গত ১৩ সেপ্টেম্বর পর্যন্ত রেজিস্ট্রেশনের দিন ধার্য করা হয়েছিল। কিন্তু তারা পড়ুয়াদের পরে জানিয়েছে, এমনকি লাস্ট ডেট ৩১ ডিসেম্বর থাকলেও, সেটাও তাঁরা জানাননি পড়ুয়াদের। ফলত, মাধ্যমিক পরীক্ষায় বসা অনিশ্চিত হয়ে পড়ে বেশ কয়েকজন পড়ুয়ার। এরপরই আদালতের কড়া সিদ্ধান্তের মুখে পড়তে হয় সংশ্লিষ্ট স্কুলের প্রধান শিক্ষকদের। 


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *