Vande bharat express accident- দুর্ঘটনার কবলে বন্দেভারত!


সুপর্ণা দে, ২৪.০১.২৪ সময়ঃ ১১.১৮

দিনদর্পণ ডিজিটাল ডেস্ক – কোনো কিছু বুঝে ওঠার আগেই বিপত্তি বন্দে ভারত এক্সপ্রেসে। ট্রেনের পাদানির নীচের অংশ ভেঙে ঝুলতে শুরু করে। প্ল্যাটফর্মে ধাক্কা লেগে এই বিপত্তি বলে অনুমান। এক ঘণ্টারও বেশি সময় ধরে স্টেশনে দাঁড়িয়ে থাকে ট্রেন। চরম ভোগান্তিতে পড়েন যাত্রীরা।  পেছনে দাঁড়িয়ে যায় আপ হাওড়া নিউ জলপাইগুড়ি বন্দেভারত এক্সপ্রেস। তবে কীভাবে পা দানি ভাঙল, তা নিয়ে প্রশ্ন উঠছে। তবে রেলের আধিকারিকদের প্রাথমিক অনুমান, কোনও কারণে প্ল্যাটফর্মের সঙ্গে ধাক্কা লাগার জন্যই একাধিক কামরার সিঁড়ি ভেঙে যায়। রেল কর্মীরা মেরামতির কাজ শুরু করেন। পরিস্থিতি স্বাভাবিক হয় অনেক সময় পরে। এই ঘটনায় অনেক যাত্রী আহত হন।


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *