সুপর্ণা দে, ২৪.০১.২৪ সময়ঃ ০৪.৪২
দিন দর্পণ ডিজিটাল ডেস্কঃ পরপর ৬ সহকর্মীকে লক্ষ্য করে এলোপাথাড়ি গুলি, তারপর নিজেকেই নিজে গুলি করলেন মণিপুর অসম রাইফেলসের এক জওয়ান। আহতদের মিলিটারি হাসপাতালে ভর্তি। তবে মণিপুরের অশান্তির সঙ্গে এই ঘটনার কোনও যোগ নেই বলেই জানিয়েছে পুলিশ।
মণিপুর পুলিশ জানিয়েছে, এই দুঃখজনক ঘটনার সঙ্গে মণিপুরের অশান্তির কোনও সম্পর্ক নেই। আহতরা কেউ মণিপুরের বাসিন্দা নন।”

পাশাপাশি বিবৃতিতে জানানো হয়েছে, অসম রাইফেলে সমাজের সব শ্রেণির প্রতিনিধি রয়েছে। সকলে একসঙ্গে কাজ করছে মণিপুরে শান্তি ও স্থিতাবস্থা বজায় রাখার জন্য।
এর আগে, গত বছর অক্টোবর মাসে জম্মু-কাশ্মীরের নিয়ন্ত্রণ রেখার কাছে সেনা ক্যাম্পে এক মেজর সহকর্মীদের উপরে গুলি চালিয়ে ছিলেন।
