mamata banerjee- চব্বিশে একলা চলার সাফ বার্তা মমতার


সুপর্ণা দে, ২৪.০১.২৪ সময়ঃ ০১.০৬

দিন দর্পণ ডিজিটাল ডেস্কঃ ২৪-এর লোকসভা ভোটে একলা চলোর বার্তা মমতার। ডুমুরজোলা হেলিপ্যাড থেকে বর্ধমান যাওয়ার আগে তিনি এমনটাই জানালেন। তিনি বলেন, আমার সঙ্গে কারও কোনও কথা হয়নি। আমি প্রস্তাব দিয়েছিলাম। ওরা প্রথম দিনই প্রত্যাখ্যান করেছে। বাংলায় একা লড়ার সিদ্ধান্ত আগেই নিয়েছি।’

এর পাশাপাশি তাঁর সংযোজন, গোটা দেশে তিনশো আসনে লড়ুক হাত শিবির। বাংলায় রাহুলের পদযাত্রা নিয়ে আমাদের জানায়নি কংগ্রেস।   

এদিন প্রশাসনিক বৈঠকে যাওয়ার আগে কংগ্রেসের বিষয়েও বিস্ফোরক মন্তব্য করেন মমতা বন্দ্যোপাধ্যায়। জোটের সম্ভাবনা তিনি কার্যত নাকচ করে দিয়েছেন, তিনি বলেন- ‘বাংলায় কংগ্রেসের সঙ্গে তাঁর কোনও সম্পর্ক নেই। অল ইন্ডিয়ায় কী করব না করব আফটার ইলেকশন ভাবব।’  এই বিষয়ে প্রতিক্রিয়া দিয়েছেন কংগ্রেস নেতা সুমন রায় চৌধুরী

প্রসঙ্গত, প্রায় এক বছর পর পূর্ব বর্ধমান সফরে যান মমতা বন্দোপাধ্যায়। বেশ কিছু প্রকল্পের উদ্বোধন এবং শিলান্যাস করেন তিনি।

,

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *