সুপর্ণা দে, ২০.০১.২৪ সময়ঃ ১২.১৭
দিন দর্পণ ডিজিটাল ডেস্কঃ শুরু হয়ে গিয়েছে কাউন্টডাউন। আর মাত্র কয়েক ঘণ্টা পরই উদ্বোধন হবে রামমন্দির। এরই মধ্যে নিজের এক্স হ্যাণ্ডেলে বিদ্রোহী কবির গান পোস্ট করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।

শিল্পী পায়েল করের কন্ঠে কাজী নজরুল ইসলামের ‘মন জপ নাম’ গানের একটি ভিডিয়ো পোস্ট করেছেন প্রধানমন্ত্রী। সেই সঙ্গে লিখেছেন, ‘পশ্চিমবঙ্গে মানুষের রামের প্রতি শ্রদ্ধা অপরিসীম।’
