সুপর্ণা দে, ১৯.০১.২৪ সময়ঃ ০১.১৮
দিন দর্পণ ডিজিটাল ডেস্কঃ বাংলো খালি করে দেওয়া হয়েছে। কেন্দ্রীয় আবাসন মন্ত্রকের প্রতিনিধি দলকে জানালেন মহুয়ার আইনজীবী।
শুক্রবার মহুয়া মৈত্রের সরকারী বাংলো খালি করতে গিয়েছিলেন কেন্দ্রীয় আবাসন মন্ত্রকের প্রতিনিধি দল। তার আগে এমন জবাব দেন মহুয়ার আইনজীবী ।
উল্লেখ্য, গত বছর ৪ ডিসেম্বর টাকার বিনিময়ে প্রশ্ন করা মামলায় মহুয়া মৈত্রকে বহিষ্কার করেন লোকসভার স্পিকার ওম বিড়লা। এরপর নিয়ম অনুযায়ী তাকে বাংলা খালি করার কথা জানানো হয়। জানুয়ারি মাসের প্রথম দিকেই বাংলো খালি করার নির্দেশ দেওয়া হয়। কিন্তু নোটিশ পাওয়ার পর তিনি সেই নির্দেশকে চ্যালেঞ্জ করে আদালতের দারস্থ হন। বিচারপতি সুব্রহ্মনিয়াম প্রসাদ মামলাটি প্রত্যাহারের নির্দেশ দেন।
এরপর বুধবার ফের তাকে নোটিশ ধরানো হয় বাংলো খালি করার জন্য। ফের সেই নির্দেশকে চ্যালেঞ্জ করে দিল্লি হাইকোর্টের দারস্থ হন মহুয়া।
