প্রিয়া গুপ্তা, ১৯.০১.২৪ সময়ঃ ০৩.৪৪
দিন দর্পণ ডিজিটাল ডেস্কঃ কথায় বলে মনের জোর ইচ্ছা থাকলেই নিজের লক্ষ্যে পৌঁছানো যায়। সেই কাজটাই করে দেখালেন উত্তর দিনাজপুরের কালিয়াগঞ্জ ব্লকের বিশ্বনাথপুরের বাসিন্দা বছর ৩৫-এর সফিউর রহমান। সফিউর লেখাপড়া করেছেন। চাকরি না পেয়ে নিজে একটা কাপড়ের দোকানে কাজ করতেন। একটা সময় তিনি ভাবলেন, তিনি আর অন্যের অধীনে থেকে কাজ করবেন না। নিজে কিছু একটা করবেন। তারপর নিজের জমানো সামান্য কিছু সম্বল আর সামান্য লোন নিয়ে খুলে তৈরী করলেন শার্টের কারখানা।
এই কারখানায় তিনি ১০ জন পরিযায়ী শ্রমিককে কাজ দিয়েছেন। এখানে কাজ করতে পেরে যথেষ্ট খুশি শ্রমিকরা। কারণ তাঁরা থাকতে পাচ্ছেন পরিবারের সঙ্গে।
এমতাবস্থায় কিছু সরকারী সাহায্য চেয়েছেন সফিউর রহমান। কোনো রকম সরকারী সাহায্যে পেলে তিনি হয়তো তাঁর কারখানাকে আরও বাড়াতে পারবেন, আরও মানুষকে কাজ দিতে পারবেন।
