সুপর্ণা দে, ১৮.০১.২৪ সময়ঃ ১২.১৪
দিন দর্পণ ডিজিটাল ডেস্কঃ হাতে মাত্র চারদিন বাকি। তারপরই রাম মন্দিরে হবে রামলালার প্রাণ প্রতিষ্ঠা। অর্থাত্ এবার পাকাপাকি ভাবে প্রভু উঠে আসবেন রাম মন্দিরের গর্ভগৃহে। আজ ভোরে রামলালার মূর্তি আনা হল মন্দিরের গর্ভগৃহে। জয় শ্রীরাম ধ্বনির মধ্যে ক্রেনের সাহায্যে মূর্তিটি আনা হয় গর্ভগৃহে। তার আগে পুজো করা হয়।
মন্দির নির্মাণ কমিটির চেয়ারপার্সন নৃপেন্দ্র মিশ্র জানান, প্রাণ প্রতিষ্ঠার আগে ৭ দিন ধরে চলবে নানা রকম উপাচার। সব কিছু করছেন ১২১ জন পুরোহিত। ২২ জানুয়ারি রামলালার প্রাণপ্রতিষ্ঠা অনুষ্ঠান শুরু হবে বেলা ১২টা ২০ মিনিটে। অনুষ্ঠান শেষ হবে ১টায়।
উল্লেখ্য, অনুষ্ঠানের আয়োজন প্রায় শেষের পথে। অনুষ্ঠানে আমন্ত্রিত ৭ হাজার বিশেষ অতিথি। অনুষ্ঠানে যোগ দেবেন রাজনীতিবিদ,শিল্পপতি, সাধুসন্ত, সেলিব্রিটিরা। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী হবে প্রধান অতিথি। দুনিয়ার ১০০ দেশের প্রতিনিধিরাও যোগ দেবেন ওই অনুষ্ঠানে।
এদিকে, রামালারার প্রাণপ্রতিষ্ঠা অনুষ্ঠানের নিরাপত্তায় মোতায়েন করা হয়েছে কয়েক হাজার সাদা পোশাকের পুলিস। পাশাপাশি থাকছে উত্তরপ্রদেশের বাহিনী পিএসি ও এসএসএফ। মন্দিরগামী সমস্ত রাস্তাকে গ্রিন করিডোর করে দেওয়া হয়েছে। অয়োধ্যা জুড়ে বসানো হয়েছে ১০ হাজার সিসিটিভি ক্যামেরা। এদের মধ্যে বেশ কিছু ক্যামেরা হবে এ.আই চালিত। এইসব ক্যামেরার বিশেষত্ব হল কোনও সন্দহভাজন ব্যক্তিকে চিনি নিতে পারবে ক্যামেরা। ফলত ঐ ব্যক্তি যেখানেই লুকিয়ে থাকুন না কেন তাকে চিনে নেওয়া সহজ হবে।
