সুপর্ণা দে, ১৭.০১.২৪ সময়ঃ ৩.৩৮
দিন দর্পণ ডিজিটাল ডেস্কঃ আগামী ২৪ ঘণ্টায় রাজ্যে হবে বিক্ষিপ্ত বৃষ্টি। এমনই পূর্বাভাস দিল আলিপুর হাওয়া অফিস। ফলে রাতের দিকে তাপমাত্রা বৃদ্ধি পাবে। কিন্তু দিনের বেলায় স্যাঁতস্যাঁতে ঠান্ডা আবহাওয়া থাকবে।
বৃষ্টি হবে দুই ২৪ পরগনা, দুই মেদিনীপুর, পূর্ব বর্ধমান, হাওড়া, হুগলি, কলকাতায়। বৃষ্টির পূর্বাভাস রয়েছে দক্ষিণবঙ্গের সব জেলাতেই। তবে ১৯ তারিখ থেকে বৃষ্টির ঝাঁঝ কিছুটা কমবে। তবে ২০ তারিখ থেকে ফের বদলাতে শুরু করবে আবহাওয়া। বন্ধ হবে বৃষ্টি।
আজ কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ছিল ১৩. ৪ ডিগ্রি সেলসিয়াস। আগামী ২ দিনে আলিপুরের তাপমাত্রা পৌঁছতে পারে ১৭ ডিগ্রিতে। আবহাওয়া দফতর সূত্রে জানা গেছে, জেলায় সর্বনিম্ন তাপমাত্রা ছিল ১০.৬ ডিগ্রী সেলসিয়াস।
