সুপর্ণা দে, ১৭.০১.২৪ সময়ঃ ০২.০৫
দিন দর্পণ ডিজিটাল ডেস্কঃ নতুন বছরে তুষারপাত হল দার্জিলিং এ। হাড় কাঁপানো ঠাণ্ডা থাকলেও তুষারপাত হয়নি। দুধ সাদা বরফে ঢাকল সান্দাকফু, ফালুট, সিঙ্গালিলা, টুমলিং, মেঘলা সহ গোটা শৈলরানী। সেই সঙ্গে তাপমাত্রাও নামল হিমাঙ্কের নীচে। আবার বুধবার সকালে বৃষ্টি হওয়ায় তাপমাত্রা আরও নেমেছে।
সময়ের আগেই অন্ধকার হয়ে যাচ্ছে। আন্দাজ করা যাচ্ছিলো, জানুয়ারী মাসের মাঝামাঝিতে তুষারপাত হবে। আর হলও তাই। পর্যটকেরা তো তুষারপাত দেখে আনন্দে আত্বহারা। বরফ নিয়ে খেলতে দেখা গিয়েছে পর্যটকদের। কোথাও ২ ইঞ্চি আবার কোথাও ৪ ইঞ্চি পুরু বরফের চাদর পড়েছে।
