প্রীতিতি ঘোষ, ১৬.০১.২৪ সময়ঃ ০৪.০৬
দিন দর্পণ ডিজিটাল ডেস্কঃ উত্তর ২৪ পরগনার নৈহাটির রামচন্দ্রপুর গ্রামে একই পরিবারের তিনজনের মৃত্যু ঘিরে চাঞ্চল্য। মৃতরা সম্পর্কে বাবা, ছেলে ও মেয়ে। মঙ্গলবার সকালে ঘটা এই ঘটনা ঘিরে এলাকায় নেমে এসেছে শোকের ছায়া। মৃতরা হল জ্যোতিপ্রিয় মণ্ডল (বাবা) পেশায় একজন স্কুল শিক্ষক। এলাকায় একজন ভালো মানুষ হিসেবেই পরিচিত। জয়মাল্য মণ্ডল (ছেলে) লাজবন্তী মণ্ডল(মেয়ে)। এর মধ্যে জ্যোতিপ্রিয় মণ্ডলকে ঝুলন্ত অবস্থায় পাওয়া যায়। মৃতর স্ত্রী লাবণী মণ্ডল জানিয়েছে, মাঝেমধ্যেই নাকি তার ওপর অত্যাচার চালাতো জ্যোতিপ্রিয় মণ্ডল। মৃত্যুর কারণ এখনও জানা যায়নি। তবে মনে করা হচ্ছে, হয়তো ছেলে মেয়েকে বিষ খাইয়ে মেরে তারপর নিজে আত্মঘাতী হয়েছেন জ্যোতিপ্রিয় মণ্ডল।
