সুুপর্ণা দে, ১৬.০১.২৪ সময়ঃ ০৬.২০
দিন দর্পণ ডিজিটাল ডেস্কঃ যেদিন অযোধ্যায় রাম মন্দির উদ্বোধন হবে, সেদিন সকালে কালীঘাট মন্দিরে পুজো দিতে যাবেন মমতা। আর তারপর কলকাতার রাজপথে মেগা সংহতি মিছিলে হাঁটবেন তৃণমূল নেত্রী। সব ধর্মের সব সম্প্রদায়ের মানুষকে সঙ্গে নিয়ে হাজরা থেকে পার্ক সার্কাস ময়দান পর্যন্ত এই মিছিল হবে বলে জানালেন তিনি। মিছিল শেষে বক্তব্য রাখবেন মমতা।
