West Bengal weather- মকড় সংক্রান্তিতে ঝোড়ো ব্যাটিং শীতের


সুপর্ণা দে, ১৫.০১.২৪ সময়ঃ ১০.৩৫

দিন দর্পণ ডিজিটাল ডেস্কঃ পৌষের শেষ বেলায় ঝোড়ো ব্যাটিং শীতের। ঠান্ডায় জবুথবু গোটা রাজ্য। শহর কলকাতার তাপমাত্রা নেমেছে ১২-র ঘরে। আগামী ২ দিন তাপমাত্রার বিশেষ হেরফের হবে না বলে জানিয়েছে হাওয়া অফিস। তারপর থেকে ফের তাপমাত্রার পারদ ঊর্ধমুখী হবে বলেও জানিয়েছে হাওয়া অফিস। তবে, তাপমাত্রার পারদ চড়লেও শীত শীত ভাব অনুভূত হবে। এদিকে আগামীকাল থেকে রাজ্যে বৃষ্টির পূর্বাভাসও দিয়েছে আলিপুর আবহাওয়া দফতর।

বৃষ্টির সম্ভাবনা রয়েছে- পূর্ব মেদিনীপুর, দুই ২৪ পরগনা, হাওড়া, হুগলী, দুই বর্ধমানে। পাশাপাশি উত্তরবঙ্গেও বৃষ্টি চলবে। উত্তরবঙ্গে জারি থাকবে তুষারপাত।

তবে পৌষের শেষ মানেই শীতা বিদায়ের ঘণ্টা যে বেজে গেলো, তা বোঝাই যায়। আজ সকাল থেকেই মেঘলা আকাশ ছিলো, বেলা বাড়লেও সেভাবে রোদের দেখা মেলেনি। জেলায় ঘন কুয়াশার জেরে দৃশ্যমানতা নেমে গিয়েছিলো। আলো জ্বালিয়ে গাড়ি চালাতে হয়েছে।


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *