প্রিয়া গুপ্তা, ১৫.০১.২৪ সময়ঃ ৪.১৬
দিন দর্পণ ডিজি়াল ডেস্কঃ পিঠাপুলি বিক্রি করে আজ লাখোপতি হয়েছেন উত্তর দিনাজপুরের রায়গঞ্জের এক গৃহবধূ। ২০০২ সালে মাত্র ১০ হাজার টাকা দিয়ে শুরু করেছিলেন ব্যবসা। এখন তিনি দৈনিক ২৫-৩০ হাজার টাকা পর্যন্ত ইনকাম করেন। নিজের ইনকামে তৈরী করেছেন বাড়ি, কিনেছেন জমিও। মোট ১০-১২ রকমের পিঠে বানান তিনি। ঘরোয়া পদ্ধিতিতে হাতের কায়দায় তৈরি করেন পিঠে। ব্যবহার করেন না কোনো আধুনিক যন্ত্র। এমনকি অনলাইনে কেউ অর্ডার করলে, সেও পেয়ে যায় পিঠা। শুধু রায়গঞ্জ নয়- কলকাতা, বীরভূম, হলদিয়া, বাঁকুড়া সহ একাধিক জায়গায় তিনি পিঠে বিক্রি করে থাকেন। এখন তিনি মেলায় মেলায় স্টল দেন। তবে যাই হোক না কেন, মুক্তি দেবীর হাতে তৈরী পিঠা যে একবার খাবে, সে ভুলবেনা এই পিঠের স্বাদ। সারা বছরই তাঁর তৈরি পিঠের চাহিদা থাকে, তবে শীত এলে আর পৌষ পার্বন এলে তো কোনো কথাই নেই। আধুনিকতার যুগ আর ব্যস্ত সময়ের যাঁতাকলে পড়ে এখন আর কেউ পিঠে বানানোর ঝক্কি সামলাতে চান না। সেই জায়গায় দাঁড়িয়ে কেনা পিঠের চাহিদা তো বেড়েইছে।
