সুপর্ণা দে, ১৫.০১.২৪ সময়ঃ ৪.৩৮
দিন দর্পণ ডিজিটাল ডেস্কঃ গাজায় ইজরাইল ও হামাস সংঘর্ষে ১০০ দিন পূর্ণ হয়েছে। সেখানে ফিলিস্তিনিদের ওপর ইজরায়েল হামলা চালাচ্ছে বলে অভিযোগ। সেই ঘটনার প্রতিবাদে রবিবার হুগলীর ফুরফুরা শরীফে এক প্রতিবাদ সভার আয়োজন করেছিলো মোজাদেদ্দিয়া অনাথ ফাউন্ডেশন। সেখানে এই ঘটনার প্রতিবাদ জানাতে গিয়ে প্রধানমন্ত্রীর পররাষ্ট্র নীতির বিরোধীতা করেছেন অনেকে। এমনকি সেখানে অযোধ্যায় তৈরি রাম মন্দির নিয়েও মন্তব্য করতে শোনা যায় ফুরফুরা দরবার শরীফের মুখ্য নির্দেশক পীরজাদা ত্বহা সিদ্দিকিকে।
এর পাশাপাশি তিনি আসন্ন লোকসভা নির্বাচনে বিজেপির ভূমিকা নিয়েও সরব হন।
পীরজাদা ত্বহা সিদ্দিকির মন্তব্যকে সমর্থন করেছেন উপস্থিত সকলেই।
এছাড়াও বক্তব্য রাখেন ফাদার এবং রামকৃষ্ণ মঠ ও মিশনের মহারাজ।
এই অনুষ্ঠানে আগত অনেকেই যুদ্ধ নয়, শান্তি চাই- এই বার্তা দেওয়া পোশাক পড়ে আসেন। পাশাপাশি মঞ্চে উপস্থিত থাকেন রামকৃষ্ণ মঠ ও মিশনের মহারাজ এবং খ্রীষ্ট ধর্মাবলম্বীদের প্রতিনিধি ফাদার।
