KISHAN MANDI- কিষাণ মাণ্ডিতে ব্যবসায়ীদের দাপাদাপি


বর্ণালী মণ্ডল, ১৩.০১.২৪ সময়ঃ ৩.৩১

দিন দর্পণ ডিজিটাল ডেস্কঃ কিষাণ মাণ্ডিতে ধান বিক্রি করাকে কেন্দ্র করে উত্তেজনা দক্ষিন ২৪ পরগনার পাথরপ্রতিমার কিষাণ মাণ্ডিতে। চাষিদের অভিযোগ, তাঁরা দীর্ঘ সময় ধরে দাঁড়িয়ে থাকলেও তাঁদের আনা ধান সহজে কেনা হচ্ছে না, ওজনে কারচুপি করা হচ্ছে, ব্যবসায়ীদের প্রাধান্য দেওয়া হচ্ছে। তবে চাষীদের আনা যাবতীয় অভিযোগ অস্বীকার করেছে পাথরপ্রতিমা কিষাণমাণ্ডী। বাংলার চাষীরা যাতে ন্যায্য মূল্যে ধান বিক্রি করতে পারে, তার জন্যই তৈরী হয়েছে কিষাণ মাণ্ডি। কিন্তু সেখানে ব্যবসায়ীদের দাপাদাপির ছবি দেখা গেল দক্ষিণ ২৪ পরগনার পাথর প্রতিমা ব্লকের গঞ্জের বাজার কিষান মান্ডিতে। সঙ্গে আরও অভিযোগ তো রয়েছেই। উল্লেখ্য, রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে অতিরিক্ত ধান নেওয়া বন্ধ হয়েছে ঠিকই,  কিন্তু বন্ধ হয়নি ধান কেনার নামে দুর্নীতি। পাথরপ্রতিমার কিষান মান্ডিতে গিয়ে সেই ছবিটাই পরিস্কার হয়ে গেলো।


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *