ED summon Kejriwal- আবগারি কাণ্ডে ফের ইডির সমন কেজরিওয়ালকে


সুপর্ণা দে, ১৩.০১.২৪ সময়ঃ ১০.৫৩

দিন দর্পণ ডিজিটাল ডেস্কঃ আবগারি দুর্নীতি কাণ্ডে নাম জড়িয়েছে দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়ালের। তাঁকে তিনবার তলব করেছিলো ইডি। কিন্তু তিনবারই তিনি সেই হাজিরা এড়িয়ে গিয়েছেন। গ্রেফতারির আশঙ্কায় তিনি গরহাজির ছিলেন বলে সূত্রের খবর। এবার ফের তাকে হাজিরা দেওয়ার জন্য তলব করল ইডি। ১৮ জানুয়ারি তাঁর হাজিরা দেওয়ার কথা। এবার তিনি হাজিরা দেন কিনা সেটাই এখন দেখার।

উল্লেখ্য, চলতি মাসেই ৩ তারিখে কেজরিওয়ালকে তলব করেছিলো ইডি। তার আগে গত বছর ২ নভেম্বর এবং ২১ ডিসেম্বর তলব করেছিলো ইডি। প্রত্যেকবারই তিনি ইডির নোটিশকে বে-আইনি এবং রাজনৈতিক প্রভাব বলে হাজিরা এড়িয়ে গিয়েছেন।

বলা বাহুল্য, এই ঘটনায় ইতিমধ্যেই গ্রেফতার হয়েছেন দিল্লির উপমুখ্যমন্ত্রী মণীশ সিসোদিয়া। গত বছর ২৬ ফেব্রুয়ারি তাকে দীর্ঘ সময় জিজ্ঞাসাবাদ করে সিবিআই। এরপরই তাকে গ্রেফতার করা হয়। এই মুহুর্তে তিহারে বন্দী তিনি। গত বছর ৯ মার্চ তাকে তিহারে গিয়ে জিজ্ঞাসাবাদ করেছেন ইডির আধিকারিকরা।

প্রসঙ্গত, ২০২১-২২ সালে কেজরিওয়াল সরকার আবগারি দফতর নিয়ে নতুন নিয়ম চালু করেছিলেন। যে নিয়মে অনেক গলদ ছিলো। সেখানে টাকা সরানোর অভিযোগও রয়েছে। সেখানে দক্ষিন ভারতের কয়েকজনের যোগ থাকার প্রমান মেলে। বেশ কয়েকজনকে গ্রেফতার করাও হয়েছে।


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *