দিন দর্পণ: আহমদাবাদের পরিবেশ ছিল প্রতিকূল। পাক দলের জন্য সমর্থনই ছিল না। এই সমর্থনের অভাবে ভুগতে হয়েছে দলকে। বিশ্বকাপের ভারত-পাক ম্যাচ প্রসঙ্গে এতদিন পরে মুখ খুললেন পাকিস্তানের প্রাক্তন কোচ মিকি আর্থার।
বিশ্বকাপে পাকিস্তান খারাপ পারফরম্যান্স করেছিল। মেগা ইভেন্টের পরে আর্থারকে সরিয়ে দেওয়া হয় পাক কোচের পদ থেকে। তাঁর জায়গায় দলের দায়িত্ব নিয়েছেন মহম্মদ হাফিজ।
‘পাকিস্তানের জন্য কোনও সমর্থনই ছিল না। সমর্থন ছাড়া খেলতে নামা কঠিনই ছিল। সমর্থনই ভালো খেলার চালিকা শক্তি পাকিস্তানের। হোটেল এবং কিছু কিছু জায়গায় ভালো সমর্থন পেয়েছে পাকিস্তান। কিন্তু আহমদাবাদে সেই সমর্থন ছিল না। খেলোয়াড়দের জন্য অত্যন্ত কঠিন পরিস্থিতি ছিল।’ বলেন আর্থার।
আরও বলেন, ‘আহমদাবাদের পরিবেশ ছিল প্রতিকূল। অনুমান করতে পারেন, এখানে খেলা কঠিন ছিল। তবে আমরা এরকম পরিবেশ আশা করেছিলাম। আমাদের ক্রিকেটাররা একবারের জন্যও নালিশ জানায়নি।’
