swami vivekananda- শত শত প্রণাম, ১৬২ তম জন্মদিবসে স্বামীজিকে সোস্যাল মিডিয়ায় শ্রদ্ধা রাষ্ট্রপতি-প্রধানমন্ত্রীর


সুপর্ণা দে, ১২.০১.২৪ সময়ঃ ৩.২৯

দিন দর্পণ ডিজিটাল ডেস্কঃ স্বামী বিবেকানন্দর ১৬২ তম জন্মবার্ষিকীতে নিজেদের এক্স হ্যান্ডেলে শ্রদ্ধা জানালেন রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।

ভারতকে বিশ্বের দরবারে পৌঁছে দেওয়ার জন্য স্বামীজির অবদান অনস্বীকার্য। ভারতীয় সংস্কৃতিকে বিশ্বের দরবারে পৌঁছে দেওয়ার জন্য স্বামীজিকে শতকোটি প্রণাম জানালেন প্রধানমন্ত্রী মোদী। ক্যাপশনে তিনি লিখেছিলেন জন্মবার্ষিকী এবং যুব দিবস উপলক্ষে স্বামীজিকে শতকোটি প্রণাম। পাশাপাশি শ্রদ্ধা জনিয়েছেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ও।

এছাড়াও এদিন দেশ জুড়ে দিনটি পালিত হচ্ছে যুব দিবস হিসেবে।

এছাড়াও দিনটিকে যথাযোগ্য মর্যাদায় পালন করা হল নবদ্বীপ রামকৃষ্ণ মিশনে। বিভিন্ন অনুষ্ঠানের মধ্য দিয়ে শুরু হল জাতীয় যুব দিবস ও যুব সপ্তাহ পালন। এদিন সকাল ৬ঃ৩৩ঃ৩৩-এ তাঁর শুভ জন্মক্ষণে করা হয় মঙ্গল শঙ্খ ধ্বনি। এরপর সকাল ৮ টায় ৯০০ জন স্বামী বিবেকানন্দ অনুরাগী ছাত্রছাত্রী, এনসিসি ক‍্যাডেট ও সাধারণ মানুষ শ্রীমন মহাপ্রভু , ঠাকুর, মা ও স্বামীজীর ছবি, ট্যাবলো সহ নবদ্বীপ শহর প্রদক্ষিণ করেন।

এরপর মিশনের সামনে ও রাধাবাজার পার্কে স্বামী বিবেকানন্দের মূর্তিতে মাল‍্যদান করেন শাখার সম্পাদক স্বামী অমরেশ্বরানন্দ। এছাড়াও


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *